RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে

ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকীতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ও খাল পুনঃখনন করতে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে রওনা হন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ত্রিশালে পৌঁছার পর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তারেক রহমান।

সফরসূচির অংশ হিসেবে দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও ময়মনসিংহ মহানগর বিএনপির যৌথ সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হবে তার দিনব্যাপী ময়মনসিংহ সফর।

উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি গণভবন সংলগ্ন হেলিপ্যাড থেকে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে চার মিনিটেই বাজিমাত করলো জুনিয়র এনটিআর

লঙ্কান লিগে সরাসরি চুক্তিতে সাকিব, একই দলে খেলবেন তাসকিন

‘আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল’

সন্ধ্যায় নতুন গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

সীমান্ত পেরিয়ে আসছে ভারতীয় গরু উদ্বিগ্ন ঠাকুরগাঁওয়ের খামারিরা, প্রশাসনের নজরদারির দাবি

রাতের মধ্যে রংপুরসহ ১৬ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

‎স্কুল ফিডিংয়ের বনরুটি নিয়ে অপপ্রচার, প্রতিবাদে বেকারি মালিক সমিতির সংবাদ সম্মেলন

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী

যশোরে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১০

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

১১

হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, নতুন মৃত্যু ১৩, আক্রান্ত ২১৩২

১২

ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন আবুল বাশার সুমন

১৩

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

১৪

শিশু রামিসা কে ধর্ষন ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন 

১৫

রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট

১৬

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

১৮

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১০

১৯

জাতীয় নদী দিবস আজ

২০