গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ৫ শত ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব। আজ শনিবার(১৬ মে) বেলা ১১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার ভোর রাত্রী পনে ২ টার দিকে র্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলায় অভিযান চালায়।
অভিযানে উপজেলার ৮ নং ওয়ার্ডের রাইগ্রামের রফিকুল ইসলামের বাড়ির পাশে কাঁচা রাস্তায় মিন্টু মিয়া(৩০) নামে এক যুবকের মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৫ শত ৬৫ পিস ইয়াবা জব্দসহ তাকে গ্রেফতার করে।
সেই সাথে মাদক বহনকারী একটি পালসার মোটরসাইকেল, দুটি টি এ্যান্ড্রোয়েড মোবাইল ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারি মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের মৃত দুলু মিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী কার্যক্রমের জন্য আসামি এবং জব্দকরা আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মন্তব্য করুন