RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৬ মে ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

একগুচ্ছ স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চাঁদপুরবাসী

ছবিঃ সংগৃহীত

একগুচ্ছ স্বপ্ন ও দীর্ঘদিনের প্রত্যাশা বুকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে প্রহর গুনছেন শাহরাস্তি-হাজীগঞ্জসহ পুরো চাঁদপুর জেলার লাখো মানুষ।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশ। তার আগমন উপলক্ষে বর্ণিল সাজসজ্জাসহ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সফরসূচি মধ্যে রয়েছে, শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। সেখান থেকে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাট-সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন করবেন তিনি।

দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

সরকারি এই সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং রাত সাড়ে ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা এই সফরে তার সফরসঙ্গী হয়েছেন।

স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, এই ঐতিহাসিক খালের গুরুত্ব বিবেচনা করে এবং জনস্বার্থে এর পুনর্খননের বিশেষ উদ্যোগ সরকার প্রধান নিজেই গ্রহণ করেছেন। সব প্রস্তুতি নিয়েছি। কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এই খাল খনন উদ্বোধন করবেন।

বিএনপি সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে আসবেন, এতে জেলার জনগণ ও নেতাকর্মীরা উজ্জীবিত। সবাই অধির আগ্রহে অপেক্ষা করছেন তার বক্তব্য শোনার জন্য। প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।

প্রসঙ্গ, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই খাল খনন কার্যক্রমের প্রথম উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ৪৬ বছর পর তারই উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী একই খালের আধুনিকায়ন ও পুনর্খনন কাজের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করতে আসছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

২৭ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ

আজ ১৭ মে, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ১৭ মে ২০২৬

১১

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

১২

আগামীকাল দেশে আসবে কারিনার মরদেহ

১৩

‘মিশন শেষ’ বলে বার্সেলোনা ছাড়ার ঘোষণা লেভান্ডভস্কির

১৪

লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

১৫

হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

১৬

জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী

১৭

মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৯

নতুন করে লেবাননে ভয়াবহ হামলা শুরু

২০