RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ মে ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সিএমপি কোতোয়ালী থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জড়ো হন বলে অভিযোগ পুলিশের।

পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আশপাশের অলিগলি দিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে যুবলীগের নেতা বলে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতার পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

নেতানিয়াহুর সফরের কথা ফাঁস করায় ইসরায়েলের ওপর ক্ষুব্ধ আমিরাত

যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই

ঠাকুরগাঁও সরকারি বিদ্যালয়ের মাঠ থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্র উদ্ধার

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ৩ জনের নামে মামলা

ট্রাম্পকে চীনা গোলাপের বীজ উপহার দেবেন শি জিনপিং

গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মায়েরও মৃত্যু

কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

১০

কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

১১

নামাজের সময়সূচি – ১৫ মে ২০২৬

১২

সাঘাটায় ব্রিজের নিচে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠালের চারা বিতরণ

১৪

ঈদে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি

১৫

গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

সরকারি নির্দেশনা অমান্য, নিজের খুশি মতো স্কুলে আসেন শিক্ষকরা 

১৭

‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

১৮

২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

১৯

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

২০