RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ মে ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে

ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে—এটা কেউ আগে মনে করতেন না। এখন অনেকেই সেটা মানেন উল্লেখ করে নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তায়ালার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে। সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে, যেন কোনো দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি, দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে কিন্তু।

তিনি বলেন, জনগণের যেদিন আস্থা তৈরি হবে, আমাদের কাছে দেশ, জাতি, দ্বীন নিরাপদ, সেদিন আল্লাহর মেহেরবানিতে দেখবেন সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে। আমাদের লেনদেন, আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, মনে রাখবেন, এর আগে কখনো আপনারা (জামায়াত) ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন-এটা কেউ মনে করত না। মনে করত একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোম কুপও সার্চ লাইটের বাইরে থাকবে না।

দলের সহকারী সেক্রেটারী জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় নেতা ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপিসহ নেতারা বক্তব্য দেন।

এর আগে, সকাল ৯টায় এক দিনের সফরে রংপুর আসেন জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে আমির সম্মেলনে যোগ দেন। জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধি সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

নেতানিয়াহুর সফরের কথা ফাঁস করায় ইসরায়েলের ওপর ক্ষুব্ধ আমিরাত

যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই

ঠাকুরগাঁও সরকারি বিদ্যালয়ের মাঠ থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্র উদ্ধার

পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ৩ জনের নামে মামলা

ট্রাম্পকে চীনা গোলাপের বীজ উপহার দেবেন শি জিনপিং

গ্যাসের লিকেজে বিস্ফোরণ, বাবা ও ৩ ভাইবোনের পর মায়েরও মৃত্যু

কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

১০

কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

১১

নামাজের সময়সূচি – ১৫ মে ২০২৬

১২

সাঘাটায় ব্রিজের নিচে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠালের চারা বিতরণ

১৪

ঈদে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি

১৫

গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

সরকারি নির্দেশনা অমান্য, নিজের খুশি মতো স্কুলে আসেন শিক্ষকরা 

১৭

‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

১৮

২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

১৯

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

২০