RCTV Logo নাটোর প্রতিনিধি
৭ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

নাটোরে সিংড়ায় বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

ছবিঃ আরসিটিভি

নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটোভ্যানকে চাপা দিলে আলী নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলীর বাড়ি উপজেলার হাতিয়ানদহ এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ছাগল বিক্রির উদ্দেশ্যে যাওয়া কয়েকটি অটোভ্যান হঠাৎ উল্টো পথে উঠে আসে। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অটোভ্যান চালকরা উল্টো পথে ওঠায় প্রাথমিকভাবে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল, খালাস হচ্ছে ইআরএল জেটিতে

নাটোরে সিংড়ায় বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

কৃষকদের জন্য সুখবর, বিদায় নিচ্ছে বৃষ্টি বলয়

সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

পানিশূন্যতা পূরণে উপকারী ৮ ফল

২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার

বৃষ্টি ও লিমনকে মরণোত্তর ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয়

স্বর্ণের দাম আরও বাড়ল

১০

আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

১১

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

১২

দুপুরের মধ্যে রংপুরসহ ১৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

বাংলাদেশী প্রতিষ্ঠান ড্রিম ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

১৪

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

১৫

আজ ০৭ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৭ মে ২০২৬

১৭

হামে প্রাণ বাঁচাতে দত্তকের সিদ্ধান্ত, সেই তাকরিনকে বাঁচানো গেলো না

১৮

লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

লালমনিরহাটে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান জরিমানা ৭ লাখ টাকা

২০