আরসিটিভি ডেস্ক 

ময়মনসিংহে বেড়েই চলছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ২৫ শিশুর মৃত্যু হয়েছে।
গত ৩০ এপ্রিল টাঙ্গাইলের মধুপুর থেকে ৭ মাসের মেয়ে শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। শিশুটি সোমবার (৪ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। সেইসঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২১ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৭৯ শিশু। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১০৮৮ জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৯৮৪ শিশু।
মন্তব্য করুন