RCTV Logo নাটোর প্রতিনিধি
৫ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

হাজারো মানুষকে আঙুর চাষে স্বপ্ন দেখাচ্ছেন নাটোরের আমজাদ

ছবিঃ আরসিটিভি

নাটোরে আঙুর চাষ করে এক অনন্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যোক্তা আমজাদ হোসেন। সাদা রংয়ের পলিনেট হাউসের ভেতর মাচায় ঝুলে আছে থোকা থোকা মিষ্টি আঙুর। আর সবুজ পাতার মাঝে উঁকি দিচ্ছে কোথাও লাল, আবার কোথাও হলুদ-সবুজ রঙের মিশ্রণের আঙুর।

খেতে কোনোটা মিষ্টি আবার কোনোটা হালকা টক-মিষ্টি। এসব আঙুর দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজার।

আর আঙুরের এ বাগান দেখলে যে কারোরই মনে হবে এটা বুঝি বিদেশের কোনো বাগান। আগে মানুষের ধারণা ছিল, আঙুর একটি বিদেশি ফল, এ দেশে চাষ করলে হয় টক।

কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে মিষ্টি আঙুর চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের বাগরোম গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন।

শহরতলির কান্দিভিটা এলাকায় দেড় বিঘা জমিতে বাণিজ্যিকভাবে রাশিয়ান বাইকুনুরসহ সাতটি জাতের আঙুর চাষ করে সফল হয়েছেন তিনি।

 একসময় শখের বসে শুরু করা তার এই উদ্যোগ এখন রূপ নিয়েছে লাভজনক বাণিজ্যিক খামারে। তার এই সফলতা শুধু ব্যক্তিগত অর্জনেই সীমাবদ্ধ নেই, বরং অনুপ্রেরণা জোগাচ্ছে এলাকার হাজারো কৃষক ও তরুণ উদ্যোক্তাকে।

জানা যায়, শুরুতে সীমিত পরিসরে আঙুর চাষ শুরু করলেও বর্তমানে আমজাদের বাগানে বিভিন্ন উন্নত জাতের আঙুরের চাষ হচ্ছে। তিনি আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক সেচ ব্যবস্থা, নিয়মিত ছাঁটাই ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছেন। তার বাগানে এখন মৌসুমভিত্তিক বিপুল পরিমাণ আঙুর উৎপাদিত হচ্ছে, যা স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি আশপাশের এলাকাতেও সরবরাহ করা হচ্ছে।

প্রতিদিনই তার বাগান দেখতে ভিড় করছেন কৃষক, শিক্ষার্থী ও নতুন উদ্যোক্তারা। অনেকেই সরাসরি তার কাছ থেকে আঙুর চাষের বিভিন্ন কৌশল শিখছেন। আমজাদ হোসেন জানান, “একসময় মনে করা হতো আমাদের দেশের আবহাওয়ায় আঙুর চাষ সম্ভব নয়। কিন্তু আমি প্রমাণ করতে পেরেছি, সঠিক পদ্ধতি ও যত্ন নিলে আঙুর চাষে সফল হওয়া যায়। এখন অনেকেই আমার কাছে এসে পরামর্শ নিচ্ছেন, যা আমাকে আরও অনুপ্রাণিত করে।”

তিনি আরও জানান, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ ও কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় তিনি তার খামারকে উন্নত করেছেন। বর্তমানে তিনি নিজেই নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং আঙুর চাষে আগ্রহী করে তুলছেন।

দর্শনার্থী নাটোরের কানাইখালী এলাকার বাসিন্দা নিলা চৌধুরী বলেন, “আমরা আগে ভাবতাম আঙুর শুধু বিদেশেই হয়। কিন্তু এখানে এসে দেখলাম আমাদের এলাকাতেও এত সুন্দর আঙুর উৎপাদন সম্ভব। এটা সত্যিই অবাক করার মতো এবং অনুপ্রেরণাদায়ক।”

সিংড়া উপজেলার রানবাঘা গ্রামের মিষ্টি এক্কা বলেন, “আমজাদ ভাইয়ের বাগান দেখে আমি নিজেও আঙুর চাষ শুরু করার পরিকল্পনা করছি। তিনি আমাদের অনেক সহায়তা করছেন, যা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

নলডাঙ্গা উপজেলার কৃষক আতিকুর রহমান বলেন, “এই উদ্যোগ আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ধান বা প্রচলিত ফসলের বাইরে এসে আঙুর চাষ করলে কৃষকরা বেশি লাভবান হতে পারবেন।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান খান বলেন, “আমজাদ হোসেনের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। তিনি প্রমাণ করেছেন, সঠিক প্রযুক্তি ও পরিকল্পনা থাকলে আমাদের দেশের মাটিতে উচ্চমূল্যের ফল চাষ সম্ভব। কৃষি বিভাগ তার এই উদ্যোগকে সহযোগিতা করছে এবং ভবিষ্যতে আঙুর চাষ সম্প্রসারণে আরও কার্যক্রম নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারিনি, পদত্যাগ করব না : মমতা

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৯

ব্রাজিল তারকাকে পেতে ৯০ মিলিয়নের প্রস্তাব সৌদির

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, এলাকায় আতঙ্ক

ডুমুর হাতে উচ্ছ্বসিত জয়া

লন্ডনে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৬ সিনেমা

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে নানান আয়োজনে পালিত হলো “বিশ্ব অ্যাজমা দিবস”

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

দিনাজপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

দিনাজপুর ডিবি ও লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ প্রতারক গ্রেফতার

১০

হাজারো মানুষকে আঙুর চাষে স্বপ্ন দেখাচ্ছেন নাটোরের আমজাদ

১১

কুড়িগ্রামে নদীগর্ভে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা, অনিশ্চয়তায় হাজারো পরিবার

১২

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

১৩

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

১৪

কুড়িগ্রামে হাসপাতালে যুবকের মৃত্যু, বেওয়ারিশ ঘোষণার পর মিললো স্বজনদের খোঁজ

১৫

লালমনিরহাটে বর্ডার গার্ড স্কুলের দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

১৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কুখ্যাত মাদক কারবারি বেলাল আটক

১৭

শিক্ষ‌কের বিরু‌দ্ধে ধর্ষণের অ‌ভি‌যোগ, শিশুর বর্ণনায় উঠে এলো ভয়াবহ তথ্য

১৮

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ২৬

১৯

শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত

২০