ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের বাসন্ডী গ্রামে পুকুরের পানিতে ডুবে হাবিবুর রহমান (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরের ধারে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, স্থানীয়দের মাঝে গভীর দুঃখ ও উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন
মন্তব্য করুন