RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো জানানো হয়েছে।

এতে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নম্বর-৫০২২/২০২৬)-এর গত ২৭ এপ্রিলের আদেশের পরিপ্রেক্ষিতে গত ২ মে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণপূর্বক বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। বাছাই কার্যক্রম শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, রোববার (৩ মে) উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অনুরোধ জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। মনিরা শারমিন চিঠিতে জানান, রিটার্নিং কর্মকর্তার গত ২৩ ও ২৭ এপ্রিলের আপিল আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

আন্তর্জাতিক বাজারে বাড়লো তেলের দাম

আর্জেন্টিনার ক্লাবে যোগ দিচ্ছেন নেইমার?

খালি পেটে চা-কফি নাকি পানি, কোনটি পান করা যাবে?  

সাবেক বাণিজ্যমন্ত্রীর ‘ঘনিষ্ঠ সহযোগী’ গ্রেপ্তার 

রংপুর কমিউনিটি নার্সিং কলেজে আন্তর্জাতিক মিডওয়াইফ ডে পালিত

শাপলা চত্বর হত্যাকাণ্ডের কালোদিন আজ

২০২৬ সালের পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা

কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

১০

চীনের আতশবাজির কারখানায় বিস্ফোরণ, ২১ জন নিহত

১১

আবারও কমল স্বর্ণের দাম

১২

ফিরেই রেকর্ড জয়ের নায়ক রোহিত

১৩

বসন্ত রোগে আক্রান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন

১৪

প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে, তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি

১৫

হরমুজ প্রণালিতে ফের উত্তেজনা বাড়ল, জাহাজে আগুন

১৬

বাণিজ্য চুক্তির অগ্রগতি পর্যালোচনায় আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ

১৭

আজ ০৫ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০৫ মে ২০২৬

১৯

নির্বাচন কমিশন গঠন করল বিসিবি, বাদ আঞ্চলিক সংস্থার অ্যাডহক কমিটি

২০