RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৪ মে ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

হেরে যাচ্ছেন মমতার ১৫ মন্ত্রী

ছবিঃ সংগৃহীত

নিয়োগ দুর্নীতি থেকে বেকারত্ব- সেই রোষেই কি তৃণমূল কংগ্রেস সরকারের একের পর এক মন্ত্রী হেরে যাচ্ছেন? সেরকম সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপাতত তৃণমূল সরকারের কমপক্ষে ১৫ জন বিদায়ী মন্ত্রী পিছিয়ে আছেন। যে তালিকায় আছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েট মন্ত্রীরা।

কোন কোন মন্ত্রী হেরে যাচ্ছেন?

১) ব্রাত্য বসু (দমদম): ৮,০৬৯ ভোটে বিদায়ী শিক্ষামন্ত্রী পিছিয়ে আছেন।

২) চন্দ্রিমা ভট্টাচার্য (উত্তর দমদম): ২,০০২ ভোটে পিছিয়ে আছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

৩) ইন্দ্রনীল সেন (চন্দননগর): পর্যটন মন্ত্রী আপাতত পিছিয়ে আছেন। ৪,১৬০ ভোটে পিছিয়ে আছেন।

৪) সুজিত বসু (বিধাননগর): ১২,০৮৪ ভোটে পিছিয়ে আছেন বিদায়ী দমকল মন্ত্রী।

৫) সিদ্দিকুল্লা চৌধুরী (মন্তেশ্বর): ৬,২৭০ ভোটে পিছিয়ে আছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

৬) প্রদীপ মজুমদার (দুর্গাপুর পূর্ব): ১২,৮২৬ ভোটে পিছিয়ে আছেন। যিনি রাজ্যের বিদায়ী পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান কৃষি উপদেষ্টা।

৭) পুলক রায় (উলুবেড়িয়া দক্ষিণ): ৭৪৩ ভোটে পিছিয়ে আছেন।

৮) সত্যজিৎ বর্মণ (হেমতাবাদ): ১৩,৮১৫ ভোটে পিছিয়ে আছেন।

৯) স্নেহাশিস চক্রবর্তী (জাঙ্গিপাড়া): বিদায়ী পরিবহণ মন্ত্রী পিছিয়ে আছেন ৫,০০১ ভোটে।

১০) উদয়ন গুহ (দিনহাটা): ৬,৫৩৭ ভোটে পিছিয়ে আছেন।

১১) বীরবাহা হাঁসদা (বিনপুর): ১৩,২৩৭ ভোটে পিছিয়ে আছেন বিদায়ী বনমন্ত্রী।

১২) মানস ভুইঁয়া (সবং): বিদায়ী মন্ত্রী আপাতত পিছিয়ে আছেন ৪,৪৯৩টি ভোটে।

১৩) শ্রীকান্ত মাহাতো (শালবনি): ১০,৯৫৮ ভোটে পিছিয়ে আছেন।

১৪) স্বপন দেবনাথ (পূর্বস্থলী দক্ষিণ): বিদায়ী প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী পিছিয়ে আছেন ১৩,৮৯৮ ভোটে।

১৫) শশী পাঁজা (শ্যামপুকুর): বিদায়ী শিল্পমন্ত্রী পিছিয়ে আছেন শ্যামপুকুর কেন্দ্র থেকে। ৪,৪০৫ ভোটে পিছিয়ে তিনি।

প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গে আজ সোমবার (৪ মে) ভোট গণনা চলছে। চার ঘণ্টার গণনার পর দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে ১৮৩টি আসনে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ১০২টি আসনে এগিয়ে আছে। অপরদিকে বিজিপিএম, সিপিআই (এম) এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে আছে। কিন্তু কেন্দ্রের প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস কোনো আসনে এগিয়ে থাকতে পারেনি।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। ২৪ পরগনার একটি আসনের ভোট বাতিল করায় আজ ভোট গণনা হচ্ছে ২৯৩টি আসনের। এমনিতে বঙ্গ বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৮। ২৯৩ আসনের গণনার হিসেবে, এক কমে ম্যাজিক ফিগার দাঁড়াবে ১৪৭-এ।

তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল থেকেই নির্ধারিত হবে, যে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির মূল নিয়ন্ত্রণ থাকবে কাদের কাছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৩০০ ছাড়াল

পাশা-হাবুদের প্রশংসা করলেন সেই নেপালি মডেল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা

স্বামীর কাছ থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

ময়মনসিংহে ৩৪ বছরেও আলোর মুখ দেখেনি ট্রাফিক সিগন্যাল বাতি

ঠাকুরগাঁওয়ে আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১০

আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

১১

তামিলনাড়ুতে এককভাবে সরকার গঠনের পথে বিজয়ের দল

১২

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮

১৩

হেরে যাচ্ছেন মমতার ১৫ মন্ত্রী

১৪

বৃষ্টির দিনে ব্যাগে যা যা রাখবেন

১৫

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৬

বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা, দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম

১৭

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হামে ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৮২

১৮

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

১৯

পার্বতীপুর ডিপো থেকে ‘অস্তিত্বহীন’ প্রতিষ্ঠানে যাচ্ছে হাজার হাজার লিটার জ্বালানি তেল 

২০