RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ মে ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই চার নারী নিহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে পৌনে ১২টার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায় ৷

এ সময় ট্রাকের চালক, হেলপার ও সিএনজি চালিত অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ তাৎক্ষণিকভাবে নিহত নারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শানাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৩০০ ছাড়াল

পাশা-হাবুদের প্রশংসা করলেন সেই নেপালি মডেল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা

স্বামীর কাছ থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

ময়মনসিংহে ৩৪ বছরেও আলোর মুখ দেখেনি ট্রাফিক সিগন্যাল বাতি

ঠাকুরগাঁওয়ে আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১০

আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

১১

তামিলনাড়ুতে এককভাবে সরকার গঠনের পথে বিজয়ের দল

১২

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮

১৩

হেরে যাচ্ছেন মমতার ১৫ মন্ত্রী

১৪

বৃষ্টির দিনে ব্যাগে যা যা রাখবেন

১৫

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৬

বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা, দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম

১৭

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হামে ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৮২

১৮

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

১৯

পার্বতীপুর ডিপো থেকে ‘অস্তিত্বহীন’ প্রতিষ্ঠানে যাচ্ছে হাজার হাজার লিটার জ্বালানি তেল 

২০