RCTV Logo নাটোর প্রতিনিধি
২ মে ২০২৬, ১:৪০ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে ইউএনও কার্যালয়ের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

ছবিঃ আরসিটিভি

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তাকে বেঁধে রেখে তার সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভোররাতে উপজেলা চত্বরের ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় ভোররাত আনুমানিক ৩টার দিকে মুখোশধারী তিনজনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। ডাকাতরা অস্ত্রের মুখে সিরাজুল ইসলামকে জিম্মি করে বেঁধে ফেলে এবং তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়।

ডাকাতরা তার স্ত্রীর গলা থেকে সোনার চেন, হাতের আংটি, রুপার নূপুরসহ ঘরে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এছাড়া পাশের কোয়ার্টারের বাসিন্দারা যাতে বাইরে বের হতে না পারেন, সেজন্য ডাকাতরা তাদের কক্ষের দরজা বাইরে থেকে আটকে দেয়।

ডাকাত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

সৌদি আরবে পৌঁছেছেন ৪২,৩৪২ বাংলাদেশি হজযাত্রী

হাওড়াঞ্চলের পানি আরও বাড়ছে, ডুবছে কৃষকের স্বপ্ন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

নীলফামারীতে র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

১০

ভারতে একলাফে হাজার টাকা বাড়ল গ্যাসের দাম

১১

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

১২

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

১৩

ঠাকুরগাঁওয়ে কিশোরের রহস্যজনক মৃত্যু, এলাকায় শোক

১৪

মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি : তারেক রহমান

১৫

নাটোরের গুরুদাসপুরে ইউএনও কার্যালয়ের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

১৬

ঝড়ে নৌকাডুবি, ছেলেকে বুকে জড়িয়েই প্রাণ দিলেন মা

১৭

প্রকাশ পেল রকস্টারের এনিমেটেড টিজার

১৮

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী

১৯

বিরলে পুকুর খননের সময় কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার

২০