দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১লা মে) বিকেল ৫ টা ৩৮ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাজতির নাম মহসীন আলী। তিনি দিনাজপুর সদর উপজেলার পাইকপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।
দিনাজপুর জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে মহাশেদ আলী অসুস্থ হলে তাকে জেলা কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল ৫ টা ৫ মিনিটে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ টা ৩৮ মিনিটে তার মৃত্যু হয়। একটি সিআর মামলায় ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, হাইপারটেনশন ও স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন