পরীক্ষামূলক
LIVE TV

‘বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত’

যেসব দূতাবাস বিদেশে শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত-এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে ইনসাফপূর্ণ এবং শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। আমরা এমন একটি ব্যবস্থা চাই যেখানে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক নিশ্চিত হবে এবং মালিক-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখবে।’

বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাসগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘যেসব দূতাবাস বিদেশে আমাদের শ্রমিক ভাইদের নূন্যতম স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস চালু রাখার কোনো যৌক্তিকতা নেই। প্রয়োজনে সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত।’

সংসদে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা সংসদে গিয়ে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে চাই না। জামায়াত জনগণের অধিকারের কথা বলতে চায় এবং শোষিত মানুষের প্রতিনিধিত্ব করতে চায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন