RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহিত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মো জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গাজীপুরে যারা ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে, তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে।যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে।‘

গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক।

পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

১০

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

১১

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

১২

এমবাপে ও ভিনিসিয়ুসের গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল

১৩

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

১৪

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

১৫

এবার তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

১৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

১৭

আজ ২২ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২২ এপ্রিল ২০২৬

১৯

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

২০