RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১ মে ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে মাদকসহ নারী গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ফেন্সিডিল ডিএক্স ও এস্কাফ সিরাপসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৯ বোতল ফেন্সিডিল ডিএক্স ও ২ বোতল এস্কাফ  জব্দ করা হয়।

র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ৪০ মিনিটে জেলার কালীগঞ্জ থানার ৫ নং চন্দ্রপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোছাঃ মিনারা খাতুন (৪৫) এর বসতবাড়ির উঠান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মিনারা খাতুন কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা।

র‍্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত’

একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই : তারেক রহমান

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান

সবার চোখ আটকে আছে শামীমের ‘নো লুক’ শটে

দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে মাদকসহ নারী গ্রেফতার

মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি ড. ইউনূসের শ্রদ্ধা

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে, বাজেটে নতুন পরিকল্পনা

যুদ্ধবিরতি ব্যবহার করে মাটির নিচে থাকা অস্ত্র ও মিসাইল তুলছে ইরান

১০

শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

১১

৩ দিন নিখোঁজ থাকার পর ডোবায় মিলল শিশুর মরদেহ

১২

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশিসহ ২১ জন আটক  

১৩

সীমান্তে নিরাপত্তার পাশাপাশি মানবিকতায়ও অগ্রণী ৫১ বিজিবি, এতিম শিক্ষার্থীদের মাঝে সহায়তা বিতরণ

১৪

জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে : রাষ্ট্রপতি

১৫

ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প

১৬

ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম

১৭

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

১৮

‘মৃত্যুর আগে জটিল মানসিক রোগ ও আত্মতৃপ্তিতে ভুগছিলেন ম্যারাডোনা’

১৯

গাইবান্ধায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

২০