RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করব : তামিম ইকবাল

ছবিঃ সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি কদিন আগে নতুন দায়িত্ব পেয়েছে। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

আসন্ন নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। এবার জানালেন, নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করছেন না তিনি।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলন করেছেন অ্যাড-হক কমিটির সভাপতি। তামিম জানিয়েছেন আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা রয়েছে। সেখানে বিসিবির পরের নির্বাচনের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হবে।

এ ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণের কথা আবারও জানিয়েছেন তিনি। তবে নির্বাচনের আগে পদত্যাগের চিন্তা করেননি তামিম।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব। অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করার কথা চিন্তাই করিনি। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।’

আরও যোগ করেন, ‘ফেয়ার ইলেকশন নিয়ে আমরা এত কথা বলেছি, আমি এতটুকু আশা করি আমাদের অধীনে ইনশাআল্লাহ ফেয়ার ইলেকশন হবে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা, রংপুরে শিক্ষার্থী গ্রেপ্তার

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

আর্সেনালের বিপক্ষে গোল করে মেসিকেও ছাড়িয়ে গেলেন আলভারেজ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

সৌদি পৌঁছেছেন ৩৯৩৯৮ জন হজযাত্রী

নীলফামারীতে জাল ড্রাইভিং লাইসেন্স দেওয়ার দায়ে দোকান সিলগালা

ময়মনসিংহে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করব : তামিম ইকবাল

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

১০

হামে আরো ২ শিশুর মৃত্যু

১১

দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

১২

কুড়িগ্রামে আর আর ফিলিং স্টেশনকে আড়াই লক্ষ টাকা জরিমানা

১৩

কুড়িগ্রামে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা

১৪

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

ইরান অবরোধ বাড়াতে ট্রাম্পের বৈঠক, তেলের বাজারে আরও অস্থিরতার শঙ্কা

১৬

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি

১৭

যেসব প্রশ্নের উত্তর দেয় না চ্যাটজিপিটি

১৮

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে

১৯

৩৫ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

২০