RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আশাবাদ ব্যক্ত করেছেন, চলমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এ লক্ষ্যে দেশের শতভাগ শিশুকে দ্রুত হামের টিকার আওতায় আনার জন্য জোরালো কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে এবং অনেক এলাকায় শতভাগ কভারেজ অর্জিত হয়েছে। হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম ৩০টি উপজেলায় বর্তমানে কোনো রোগী নেই।

তিনি আরও বলেন, টিকা হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ৫ মে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আমরা তা ১৪ দিন এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই শুরু করেছি।

সাখাওয়াত হোসেন বলেন, হাম প্রতিরোধে গত ছয়টা বছর শিশুদের কোনো টিকা দেওয়া হয়নি। আমরা জরুরি ভিত্তিতে তা শুরু করি। ইউনিসেফ, গ্যাভি, ওয়ার্ল্ড ব্যাংক এবং আমেরিকা যৌথভাবে যদি হেল্প না করত, তাহলে দেশের এই মানচিত্র আজকে অন্যরকম হতে পারত।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। তাঁবুর ব্যবস্থাও করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১ মে) থেকে ইউনিভার্সিটি প্লে-গ্রাউন্ডে তাঁবু স্থাপন শুরু হয়ে যাবে। আমরা চাই না ডেঙ্গু রোগী আসুক। আমরা সেবা দিতে পারব, কিন্তু প্রতিরোধ করা সব থেকে গুরুত্বপূর্ণ। মশক নিধনে গুরুত্বপূর্ণ কাজগুলো যাতে সিটি করপোরেশন সম্পন্ন করে, সে ব্যাপারে আমরা তাদের বলেছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে দেশ রূপান্তর এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা, রংপুরে শিক্ষার্থী গ্রেপ্তার

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

আর্সেনালের বিপক্ষে গোল করে মেসিকেও ছাড়িয়ে গেলেন আলভারেজ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

সৌদি পৌঁছেছেন ৩৯৩৯৮ জন হজযাত্রী

নীলফামারীতে জাল ড্রাইভিং লাইসেন্স দেওয়ার দায়ে দোকান সিলগালা

ময়মনসিংহে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করব : তামিম ইকবাল

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

১০

হামে আরো ২ শিশুর মৃত্যু

১১

দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ

১২

কুড়িগ্রামে আর আর ফিলিং স্টেশনকে আড়াই লক্ষ টাকা জরিমানা

১৩

কুড়িগ্রামে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা

১৪

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

ইরান অবরোধ বাড়াতে ট্রাম্পের বৈঠক, তেলের বাজারে আরও অস্থিরতার শঙ্কা

১৬

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি

১৭

যেসব প্রশ্নের উত্তর দেয় না চ্যাটজিপিটি

১৮

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে

১৯

৩৫ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

২০