RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি

ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ কুইচি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি।

এদিকে আজ দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।

এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন ও ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে এসেছিল আরো দুটি জাহাজ।

দৈনিক ১২০০ টন চাহিদা হিসেবে এই এক মাসে আসা ৭৯ হাজার টন অকটেন দিয়ে চলা যাবে দুই মাসেরও বেশি সময়।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরো পাঁচটি জাহাজ। এ ছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

তিনি আরো বলেন, ‘বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি। তাই চাইলেও সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব নয়। এদিকে আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাসে একটু বেগ পেতে হচ্ছে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান অবরোধ বাড়াতে ট্রাম্পের বৈঠক, তেলের বাজারে আরও অস্থিরতার শঙ্কা

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি

যেসব প্রশ্নের উত্তর দেয় না চ্যাটজিপিটি

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে

৩৫ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

‘মুখ ঢেকে’ কথা বললেই দেখতে হবে লাল কার্ড

সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল

১০

হাজার গোলের মাইলফলকের আরো কাছে রোনালদো

১১

সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ

১২

জব্দ জাহাজের ৬ ইরানি নাবিক মুক্ত, যুক্তরাষ্ট্রের হাতে থাকা বাকিদের কী অবস্থা

১৩

ফের বাড়ল তেলের দাম

১৪

প্রথম লেগে আর্সেনাল-অ্যাতলেটিকো ড্রয়ে জমে উঠল সেমিফাইনাল

১৫

৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা

১৬

আজ ৩০ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ৩০ এপ্রিল ২০২৬

১৮

সিপিএলে বাড়ছে দল সংখ্যা

১৯

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

২০