লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল ২০২৬ রাত ১১টায় কাশিপুর বিওপির আওতাধীন দক্ষিণ অনন্তপুর এবং ২৮ এপ্রিল রাত ৮টায় বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নোয়াখালীপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে টহল দল সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তারা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১২.১০০ কেজি ভারতীয় গাঁজা ও ১০০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মন্তব্য করুন