RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে

ছবিঃ সংগৃহীত

গাজা উপত্যকার দিকে এগিয়ে চলা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে মাঝ সমুদ্রে আটকে দিতে অভিযান শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে এই পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ও বহরের আয়োজকরা। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই বহরে ৫৮টি জাহাজ রয়েছে। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বহরটি ক্রিট দ্বীপের কাছে অবস্থান করছিল, যা গাজা থেকে শত শত নটিক্যাল মাইল দূরে। এর মধ্যেই ইসরায়েলি বাহিনী তাদের মুখোমুখি হয়ে পথ পরিবর্তনের নির্দেশ দেয়। খবর টাইমস অব ইসরায়েলের।

ফ্লোটিলা আয়োজকদের প্রকাশিত এক ভিডিওতে শোনা যায়, এক ইসরায়েলি নৌ কর্মকর্তা জাহাজগুলোকে সতর্ক করে বলেন-‘আপনারা যদি গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চান, তবে স্বীকৃত পথ ব্যবহার করুন। দয়া করে পথ পরিবর্তন করে ফিরে যান অথবা পোর্ট অব আসদদ বন্দরে আসুন।’ এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আটক করা একটি জাহাজে ‘কনডম ও মাদক’ পাওয়া গেছে, যা বহরটির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

এই বহরটি স্পেন থেকে যাত্রা শুরু করে এবং গাজায় প্রতীকী পরিমাণ মানবিক সহায়তা পৌঁছানোর ঘোষণা দেয়। তবে ইসরায়েল বরাবরই এমন উদ্যোগকে ‘প্রচারমূলক কৌশল’ বলে সমালোচনা করে আসছে।

অন্যদিকে মন্ত্রী ইসরায়েল কার্টজ বহরের অর্থায়ন বন্ধ করতে সংশ্লিষ্ট ক্রাউডফান্ডিং কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ২০০৭ সালে গাজায় ক্ষমতা নেওয়ার পর থেকে ইসরায়েল ও মিসর ওই অঞ্চলে অবরোধ আরোপ করে রেখেছে। ইসরায়েল বলছে, অস্ত্র পাচার ঠেকাতে এই অবরোধ জরুরি, যদিও সমালোচকদের মতে এটি গাজার সাধারণ মানুষের ওপর ‘সমষ্টিগত শাস্তি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি

যেসব প্রশ্নের উত্তর দেয় না চ্যাটজিপিটি

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে

৩৫ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

‘মুখ ঢেকে’ কথা বললেই দেখতে হবে লাল কার্ড

সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল

হাজার গোলের মাইলফলকের আরো কাছে রোনালদো

১০

সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ

১১

জব্দ জাহাজের ৬ ইরানি নাবিক মুক্ত, যুক্তরাষ্ট্রের হাতে থাকা বাকিদের কী অবস্থা

১২

ফের বাড়ল তেলের দাম

১৩

প্রথম লেগে আর্সেনাল-অ্যাতলেটিকো ড্রয়ে জমে উঠল সেমিফাইনাল

১৪

৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা

১৫

আজ ৩০ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ৩০ এপ্রিল ২০২৬

১৭

সিপিএলে বাড়ছে দল সংখ্যা

১৮

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

১৯

রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

২০