RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

‘মুখ ঢেকে’ কথা বললেই দেখতে হবে লাল কার্ড

ছবিঃ সংগৃহীত

ফুটবল মাঠে খেলোয়াড়দের আচরণ আরও নিয়ন্ত্রিত রাখতে নতুন কঠোর নিয়ম আনতে যাচ্ছে ফিফা। বিশেষ করে প্রতিপক্ষের সঙ্গে কথা বলা ও রেফারির সিদ্ধান্তে আপত্তি জানানোর ক্ষেত্রে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে।

মাঠে প্রায়ই দেখা যায়, খেলোয়াড়রা তর্ক-বিতর্কের সময় হাত বা জার্সি দিয়ে মুখ আড়াল করে কথা বলেন—যা সাধারণত গোপন কৌশল বা আক্রমণাত্মক ভাষা লুকানোর জন্য করা হয়।

তবে কানাডার ভ্যাঙ্কুভারে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এমন আচরণ করলে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। খেলার স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নিয়মে আরও বলা হয়েছে, রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে যদি কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান, তাহলেও তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। আইএফএবি জানিয়েছে, শুরুতে এসব নিয়ম বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।

তবে ফিফা নিশ্চিত করেছে, ২০২৬ সালের বিশ্বকাপের আসরে এই নিয়মগুলো পুরোপুরি কার্যকর করা হবে। তাই খেলোয়াড়দের নিজেদের ব্যবহার ও মেজাজ আরও নিয়ন্ত্রণে রাখতে হবে বলে পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এসব নিয়ম চালু হলে মাঠে অশালীন ভাষা ব্যবহার ও স্লেজিং কমবে, পাশাপাশি রেফারির কর্তৃত্ব আরও শক্তিশালী হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি

যেসব প্রশ্নের উত্তর দেয় না চ্যাটজিপিটি

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে

৩৫ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

‘মুখ ঢেকে’ কথা বললেই দেখতে হবে লাল কার্ড

সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল

হাজার গোলের মাইলফলকের আরো কাছে রোনালদো

১০

সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ

১১

জব্দ জাহাজের ৬ ইরানি নাবিক মুক্ত, যুক্তরাষ্ট্রের হাতে থাকা বাকিদের কী অবস্থা

১২

ফের বাড়ল তেলের দাম

১৩

প্রথম লেগে আর্সেনাল-অ্যাতলেটিকো ড্রয়ে জমে উঠল সেমিফাইনাল

১৪

৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা

১৫

আজ ৩০ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ৩০ এপ্রিল ২০২৬

১৭

সিপিএলে বাড়ছে দল সংখ্যা

১৮

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

১৯

রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

২০