RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

এনজোর গোলে এফএ কাপের ফাইনালে চেলসি

ছবিঃ সংগৃহীত

জয়ের স্বাদ কেমন, তা যেন ভুলতে বসেছিল চেলসি। আগের আট ম্যাচের সাতটিই হেরেছে তারা। একমাত্র জয় এফএ কাপের কোয়ার্টার ফাইনালে। এই প্রতিযোগিতারই সেমিফাইনালে তারা হারাল লিডস ইউনাইটেডকে।

ব্যর্থতার বৃত্ত ভাঙতে না পারায় প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে চার দিন আগে বরখাস্ত করেছিল চেলসি। অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেনের অধীনে তারা তাদের বাজে ফর্ম ও মাঠের বাইরের বিপর্যয় কাটিয়ে জয়ের দেখা পেল।

কোনো গোল না করে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ হার, ১৯১২ সালের পর সবচেয়ে বাজে দশা চেলসির। এই পরিস্থিতি কাটিয়ে স্বস্তির জয় পেল তারা।

লিডসের প্রথম সুযোগ নষ্ট করেন আনো টানাকা। তার ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে যায়। চেলসি অধিনায়ক এনজো সরাসরি বল তুলে দেন গোলকিপার লুকাস পেরির হাতে।

প্রথম ১৫ মিনিট ব্যাকফুটে ছিল লিডস। অথচ তাদের লিড নেওয়ার কথা। ডমিনিক কালভার্ট লেভিনের পাস ধরে ব্রেন্ডন আরোনসোন আক্রমণে যান। কিন্তু পা বাড়িয়ে তার নিচু শট সেভ করেন রবার্ট সানচেজ।

জোয়াও পেদ্রোর নিচু শট পোস্টে লেগে ফিরে এসে চেলসিকে হতাশ করে। তবে ২৩তম মিনিটে তারা লিড নেয়। মাঝমাঠে বলের দখল হারান লিডস ডিফেন্ডার পাসকাল স্ট্রুজিক। পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে হেড করে জাল কাঁপান এনজো, সব প্রতিযোগিতা মিলে মৌসুমের ১৩তম গোল করেন আর্জেন্টাইন তারকা। পেদ্রো আরেকবার গোলবারের পাশ দিয়ে বল মারেন। আলেজান্দ্রো গারনাচোর একটি শট প্রতিপক্ষের গায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়।

কালভার্ট লেভিনের হেড সরাসরি সানচেজের হাতে পড়লে স্বস্তির নিশ্বাস ফেলে চেলসি। পরবর্তী সময়ে দুই দলই পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগেছে। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে জিতেছে চেলসি। ফাইনালে তারা মুখোমুখি হবে ম্যানসিটির।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

কোনো ছাড় নয়, মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‌্যাবের অভিযানে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেফতার

জাতীয় দলে আরও ৫-৭ বছর খেলতে চান বিজয়

হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

জাতীয় সংসদের অধিবেশন শুরু

ইউরোপ মাতাতে যাচ্ছেন জেমস

৯ বছরের শিশুকে হাত-পা বেঁধে ‘ধর্ষণ’

ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ১৭ মে থেকে শুরু যুক্তিতর্ক

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং—বিদ্যুৎমন্ত্রীর আশ্বাস

১০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

১২

সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু

১৩

বিকালে বসছে সংসদ অধিবেশন, উত্থাপন হবে গুরুত্বপূর্ণ বিল

১৪

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৫

দেশের ৫৮ জেলায় শক্তিশালী কালবৈশাখীর আভাস

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

১৭

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়া হবে

১৮

সর্বোচ্চ ১০০ কোটি সিনেমার ক্লাবে ৫ অভিনেতা, কে কত নম্বরে

১৯

বিশ্বকাপে প্রাইজমানি বাড়াচ্ছে ফিফা

২০