RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

বয়স ১৮ হওয়ার আগেই যত রেকর্ডের মালিক লামিনে

ছবিঃ সংগৃহীত

মুখায়ব থেকে কৈশোরের ছাপ না মুছতেই বিশ্বকে তাক লাগান লামিনে ইয়ামাল। বাঁ পায়ের জাদুতে মোহবিষ্ট করে রেখেছেন সকলকে। প্রাপ্ত বয়স্ক (১৮ বছর) হওয়ার আগেই স্প্যানিশ তারকা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা উইঙ্গারে। তাকে কেন্দ্র করেই এখন বার্সেলোনা-স্পেনের খেলা হয়।

১৮ বছর বয়সেই ব্যক্তিগত পুরস্কারের ডালি সাজিয়েছেন লামিনে। চলুন দেখে নেওয়া যাক বার্সেলোনার হয়ে কোন রেকর্ডগুলো নিজের করে নিলেন তিনি।

সবচেয়ে কম বয়সে অভিষেক

বার্সেলোনার হয়ে মাঠে নামার দিনই রেকর্ড গড়েন লামিনে। ২০২৩ সালের এপ্রিলে রিয়াল বেতিসের বিপক্ষে কাতালানদের হয়ে সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয় তার।

১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে আর্মান্ড মার্তিনেজের রেকর্ড ভেঙে দেন তিনি।  ১৯৯২ সালে অভিষেক হওয়া মার্তিনেজের বয়স ছিল ১৫ বছর ১১ মাস ৫ দিন।

বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বকণিষ্ঠ খেলোয়াড়

লা লিগায় অভিষেক হওয়ার কয়েক মাস পর আরেকটি রেকর্ড নিজের করে নেন লামিনে। এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে।

বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগের সর্বকণিষ্ঠ খেলোয়াড়। এবার আনসু ফাতির রেকর্ড ভাঙেন তিনি। ১৬ বছর ১০ মাস ১৭ দিন বয়সে রেকর্ড গড়েছিলেন ফাতি। বিপরীতে লামিনে রেকর্ড নিজের করে নেন ১৬ বছর ২ মাস ৬ দিনে।

চ্যাম্পিয়নস লিগের একাদশের সর্বকণিষ্ঠ খেলোয়াড়

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে শুরুর একাদশের সর্বকণিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডটিও লামিনের দখলে।

২০২৩ সালে পোর্তোর বিপক্ষে মাঠে নামার দিন তার বয়স হয়েছিল ১৬ বছর ৮৩ দিন। স্প্যানিশ উইঙ্গারের আগে ১৬ বছর ৮৬ দিন বয়সে আন্ডারলেখটের হয়ে রেকর্ডটি গড়েছিলেন চেলেস্টিন বাবায়ারো।

লা লিগার সর্বকণিষ্ঠ গোলস্কোরার

গ্রানাদার বিপক্ষে যেদিন প্রথম গোল পেলেন লামিনে সেদিন তার বয়স হয়েছিল ১৬ বছর ২ মাস ২৫ দিন। এতে সবচেয়ে কম বয়সে লা লিগায় গোল করার রেকর্ড গড়েন তিনি। তার আগে ১৬ বছর ৩ মাস ৬ দিন বয়সে রেকর্ডটি গড়েছিলেন মালাগার সাবেক ফরোয়ার্ড ফেবরিচ ওলিঙ্গা।

লা লিগায় জোড়া গোলের সর্বকণিষ্ঠ খেলোয়াড়

লা লিগায় জোড়া গোল পাওয়া সর্বকণিষ্ঠ খেলোয়াড়ও লামিনে। ১৬ বছর ২১৩ দিন বয়সে গ্রানাদার বিপক্ষে জোড়া গোল পান তিনি।

লা লিগায় দ্রুততম ১০০ ম্যাচের রেকর্ড

লা লিগা বললে সবার আগে নাম আসবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে কম বয়সে দ্রুততম ১০০ ম্যাচ খেলার রেকর্ড বললে লামিনের ধারে কাছে কেউ নেই। এস্প্যানিওলের বিপক্ষে ১৮ বছর ২৭২ দিনে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তার আগে এই রেকর্ডটির মালিক ছিলেন স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল। ১৯ বছর ২৮৪ দিনে মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।

এর বাইরে বার্সেলোনা তারকা আরও যে রেকর্ডগুলো গড়েছেন তা হলো—

এল ক্ল্যাসিকোয় সবচেয়ে কম বয়সে অভিষেক (১৬ বছর ১০৭ দিন)।

সুপার কোপায় সবচেয়ে কম বয়সে অভিষেক ও গোল(১৬ বছর ১৮২ দিন)।

চ্যাম্পিয়নস লিগের নক আউটে কম বয়সে অভিষেক (১৬ বছর ২২৩ দিন)।

চ্যাম্পিয়নস লিগের সর্বকণিষ্ঠ অ্যাসিস্টকারী (১৬ বছর ১৫৩ দিন)।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট

নীলফামারী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু

যুক্তরাষ্ট্রের কাছে ১০০ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ফেরত চায় ইরান

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

১০

দিনাজপুরে সারের সিন্ডিকেট ভাঙতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

১১

এক মাসে হাম ও উপসর্গ নিয়ে ২০৬ শিশুর মৃত্যু

১২

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বাধীনতা পদক গ্রহণ করলেন স্বামী মনসুর হেলাল

১৩

দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন জায়মা রহমান

১৪

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১৫

হারের পর ভিনিসিয়ুসকে রেখেই চলে গেলো রিয়ালের টিম বাস

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৮

বয়স ১৮ হওয়ার আগেই যত রেকর্ডের মালিক লামিনে

১৯

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

২০