RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

ফিফটির সেঞ্চুরি করে অনন্য রেকর্ড বাবর আজমের

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলতে নেমে ফিফটির দেখা পেয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। আর এই ফিফটির মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ফিফটির মাইলফলক স্পর্শ করেছেন বাবর।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর ছাড়া এখন পর্যন্ত শততম ফিফটির দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি ও ইংল্যান্ডের জস বাটলার। সর্বোচ্চ ফিফটি করার তালিকায় শীর্ষে অবস্থান ওয়ার্নারের। তিনি করেছেন মোট ১১৬টি ফিফটি। ১০৭টি ফিফটি করে তালিকার দুই নম্বরে অবস্থান কোহলির।

এদিকে একশোটি ফিফটি আছে জস বাটলারের। সর্বোচ্চ ফিফটি করার তালিকায় তিন নম্বরে আছেন তিনি। তার সমান ফিফটি করে চারে অবস্থান বাবরের।

বুধবার রাতে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ইনিংস। রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় পেশোয়ার জালমি। পরের উইকেটে নেমে ২১ রান করেন কুশল মেন্ডিস। এরপর অ্যারন হার্ডিকে নিয়ে জয় নিশ্চিত করেন বাবর। ফিফটি পূরণের পর ৭১ রানে অপরাজিত থাকেন তিনি।

এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান শক্ত করেছে পেশোয়ার জালমি। ৭ ম্যাচে সর্বোচ্চ ১৩ পয়েন্ট অর্জন করেছে তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট

নীলফামারী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু

যুক্তরাষ্ট্রের কাছে ১০০ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ফেরত চায় ইরান

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

১০

দিনাজপুরে সারের সিন্ডিকেট ভাঙতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

১১

এক মাসে হাম ও উপসর্গ নিয়ে ২০৬ শিশুর মৃত্যু

১২

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বাধীনতা পদক গ্রহণ করলেন স্বামী মনসুর হেলাল

১৩

দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন জায়মা রহমান

১৪

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১৫

হারের পর ভিনিসিয়ুসকে রেখেই চলে গেলো রিয়ালের টিম বাস

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৮

বয়স ১৮ হওয়ার আগেই যত রেকর্ডের মালিক লামিনে

১৯

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

২০