RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ২:৩১ অপরাহ্ন

সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেটের নারী-পুরুষ উভয় দলের সাবেক-বর্তমান অধিনায়কদের সম্মাননায় ক্যাপ্টেনস কার্ড দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এই কার্ড হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ক্রীড়া গণমাধ্যম ডেইলি ক্রিকেট

ছেলে ও নারীদের ক্রিকেটে দেশের বর্তমান-সাবেক সব আন্তর্জাতিক অধিনায়কের প্রতি সম্মান জানিয়ে বিসিবির পক্ষ থেকে দেওয়া হবে এই কার্ড।

আয়োজনটির আনুষ্ঠানিক নাম, ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান।

’ ঢাকার একটি হোটেলে সন্ধ্যায় হবে অনুষ্ঠানটি। বিসিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারীদের হাতে ক্রিকেটারদের হাতে একটি স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

এই কার্ডের বিস্তারিত উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়ককে বিশেষ এই কার্ড তুলে দেওয়া হবে, যেটি আসলে তাদের মাঠে প্রবেশের সবসময়ের প্রবেশপপত্র।

দেশের সব মাঠে সব আন্তর্জাতিক ম্যাচে তারা খেলা দেখতে পারবেন এই কার্ড দিয়ে।

এমনিতে বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদেরকে টিকেট দেওয়া হয়। তবে সাধারণ দর্শকদের মতো টিকেট দেখিয়ে নয়, অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ এই কার্ড দেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

বিদেশের মাটিতে ‘দম’-এর দাপট

নীলফামারী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু

যুক্তরাষ্ট্রের কাছে ১০০ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ফেরত চায় ইরান

অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি

১০

দিনাজপুরে সারের সিন্ডিকেট ভাঙতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

১১

এক মাসে হাম ও উপসর্গ নিয়ে ২০৬ শিশুর মৃত্যু

১২

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বাধীনতা পদক গ্রহণ করলেন স্বামী মনসুর হেলাল

১৩

দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন জায়মা রহমান

১৪

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

১৫

হারের পর ভিনিসিয়ুসকে রেখেই চলে গেলো রিয়ালের টিম বাস

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৮

বয়স ১৮ হওয়ার আগেই যত রেকর্ডের মালিক লামিনে

১৯

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু

২০