RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় কথিত নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগের চেষ্টা চলছে এবং এতে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে এ ধরনের অনিয়ম বন্ধ করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটির জরাজীর্ণ অবকাঠামো সংস্কার ও শিক্ষার পরিবেশ উন্নয়নেরও দাবি তোলেন।

এ সময় বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা হযরত আলী, শরিফুল ইসলাম, শিমুল, সাইফুল হকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একই দায়িত্বে থাকা মাদ্রাসার প্রধানের সময়ে প্রতিষ্ঠানের দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। অবকাঠামোগত দুরবস্থার পাশাপাশি নিয়মিত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা শিক্ষার মান থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, “মাদ্রাসার উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকলেও অবকাঠামোর কোনো পরিবর্তন হয়নি। আমরা একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান চাই।”

শরিফুল ইসলাম অভিযোগ করেন, “আগামী ১৭ এপ্রিল গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। আমরা টাকার বিনিময়ে নিয়োগ মানি না। উন্মুক্ত ও স্বচ্ছ নিয়োগ চাই।”

মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “আমাদের নিয়মিত ক্লাস হয় না। প্রধান শিক্ষকও অনেক সময় উপস্থিত থাকেন না। আমরা ভালো শিক্ষা ও উন্নত পরিবেশ চাই।”

এ বিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, “খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই স্মিথের জোড়া আঘাত, ফিরলেন তামিম-শান্ত

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও

ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন

২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প

হঠাৎ হারিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরমাণু ও মহাকাশ বিজ্ঞানীরা!

অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত

নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি গুজব

১৫ বিজিবির অভিযানে মাদক, জিরা, চিনি ও ডিজেল জব্দ

১০

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

১১

পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

১২

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১৩

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

১৪

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী

১৫

ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

১৬

যুদ্ধবিরতির বার্তায় কমলো তেলের দাম

১৭

নামাজের সময়সূচি – ১৭ এপ্রিল ২০২৬

১৮

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১৯

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

২০