স্পোর্টস ডেস্ক 

ইংলিশ প্রিমিয়ার লিগে হৃদয়বিদারক এক দৃশ্যের জন্ম দিলেন ক্রিস্টিয়ান রোমেরো। সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন টটেনহামের এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
রবিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলতে নামে টটেনহাম। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজেদের গোলরক্ষক অ্যান্টোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে পড়ে গুরুতর চোট পান রোমেরো।
এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি।
চোট পাওয়ার পরই তাকে বেশ ব্যথায় কাতর দেখা যায়। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর খুঁড়িয়ে মাঠ ছাড়েন রোমেরো। এ সময় তার চোখে ছিল অশ্রু।
যদিও স্ট্রেচারের প্রয়োজন হয়নি, সতীর্থদের সহায়তায় ধীরে ধীরে সাইডলাইনে যান এই ডিফেন্ডার। তার এমন দৃশ্য টটেনহ্যাম শিবিরে উদ্বেগ ছড়িয়ে দেয়।
রোমেরোর চোটের ধরন এখনো স্পষ্ট নয়। ম্যাচ শেষে টটেনহ্যামের নতুন কোচ জানান, এটা আমাদের জন্য খারাপ খবর।
কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারব চোট কতটা গুরুতর। আশা করি সে দ্রুত ফিরবে।
এই চোট শুধু ক্লাব নয়, দুশ্চিন্তায় ফেলেছে আর্জেন্টিনাকেও। সামনে বড় টুর্নামেন্ট থাকায় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডারের এমন চোট বড় ধাক্কা হতে পারে।
ম্যাচে ১-০ গোলে হেরে অবনমন অঞ্চলে আরো চাপে পড়ে গেছে টটেনহাম।
হাতে অল্প কিছু ম্যাচ থাকায় পরিস্থিতি এখন বেশ কঠিন তাদের জন্য।
মন্তব্য করুন