RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

কালীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মজিদুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীর বসতবাড়ির উত্তর দিকের কক্ষ থেকে ৯.২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মজিদুল ইসলাম চন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ মোসলেম উদ্দিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ১০ মিনিটে ১০০ বিমান হামলা ইসরায়েলের, কয়েকশ হতাহত

ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী: সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

আফ্রিকার দলগুলোকে নিয়ে হতে যাচ্ছে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ!

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত ও আহত

রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে’

জল্পনার অবসান ঘটিয়ে খুলে দেওয়া হলো হরমুজ

বন্ধুর বিয়েতে অকটেন উপহার

সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণ

১০

শুক্রবার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

১১

নতুন সিনেমার পোস্টারে ভয়ঙ্কর লুকে আল্লু অর্জুন

১২

সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

১৩

আগামীকাল দেওয়া হবে আবু সাঈদ হত্যা মামলার রায়

১৪

নাটোরে কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

১৫

আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় চরিত্র জ্ঞানী গণি

১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে

১৭

ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালককে জরিমানা

১৮

কালীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

চিলমারীতে ১শত টাকার পেট্রোল দেয়ার নির্দেশ, বাইকারদের বিক্ষোভে সিদ্ধান্ত বদল

২০