
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র্যাব-১৩ এর অভিযানে ৯.২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (০৮ এপ্রিল ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মজিদুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীর বসতবাড়ির উত্তর দিকের কক্ষ থেকে ৯.২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মজিদুল ইসলাম চন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ মোসলেম উদ্দিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.