RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ এপ্রিল ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ছবিঃ সংগৃহীত

সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে নিয়ে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে এ নোটিশ জারি করা হয়।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ জারি করেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, হামের টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ প্রেক্ষাপটে তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চিত করতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। পরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর তিনি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১০

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১১

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১২

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৩

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৫

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৮

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

১৯

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

২০