RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ৪:১২ অপরাহ্ন

ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে চীন

ছবিঃ সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল বহনকারী কয়েকটি জাহাজ ইরানে পৌঁছেছে।

দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের পতকাবাহী অন্তত ৪টি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ দেশটির বিভিন্ন বন্দরে ভিড়েছে এবং আরও একটি জাহাজ উপকূলে অবস্থান করছে। এসব জাহাজে সোডিয়াম পারক্লোরেট নামক একটি রাসায়নিক থাকার দাবি করা হচ্ছে, যা সাধারণত ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়।

জাহাজগুলো চীনের ঝুহাইয়ের গাওলান বন্দর থেকে ছেড়ে আসে এবং নজরদারি এড়িয়ে ইরানে পৌঁছায়। জাহাজগুলো ইরানের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানির অংশ, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।

মানবিক সহায়তার জন্য সাধারণত নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ব্যবহার করা হয় না। ফলে চীনের এই পদক্ষেপকে নিছকই সামরিক সরবরাহ নয় বরং বৃহত্তর ভূ-রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতে ইরান দ্রুত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ফলে তাদের জ্বালানির ঘাটতি পূরণের প্রয়োজন দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এসব চালান থেকে ইরান শত শত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।

তবে যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক বোমা হামলায় ইরানের উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্থ হয়েছে কি-না তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলা সত্ত্বেও ইরানের উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা অক্ষত রয়েছে।
তবে যুদ্ধ পরিস্থিতিতে উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্থ হলে এসব কাঁচামালের ব্যবহার সীমিত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ সংঘাতে মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভে পরিণত হয়েছে। একে অপরের সামরিক ঘাটি ও স্থাপনায় হামলার পাশাপাশি ইরান বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যার ফলে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ভয়াবহ সংকট দেখা দিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার

রাণীশংকৈলে অভিমানে শিশুর আত্মহত্যা

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মেসি ও সুয়ারেজের গোল

কুয়েতের তেল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান

সন্ধ্যার মধ্যে ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

আজ ইস্টার সানডে

আজ থেকে অফিস ও ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি শুরু

১০

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

১১

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

১২

আজ ০৫ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৫ এপ্রিল ২০২৬

১৪

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

১৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

১৭

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

১৮

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

১৯

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

২০