RCTV Logo বিনোদন ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ছিনতাইকারীদের কবলে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি

ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি ও তার বাবা।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

ঋদ্ধির মা রিফাত লোপা জানান, থিয়েটার ক্লাস শেষ করে বাবার সঙ্গে রিকশায় করে বাসায় ফিরছিল ঋদ্ধি। পথে সম্মেলন কেন্দ্রের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী চলন্ত রিকশা থেকে ঋদ্ধির ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে বাবা ও মেয়ে দুজনেই চলন্ত রিকশা থেকে সড়কের ওপর ছিটকে পড়েন।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় ঋদ্ধির সামনের দুটি দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে। ঋদ্ধির বাবাও মাথায় ও কপালে প্রচণ্ড আঘাত পান। ঘটনার পরপরই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে তারা বাসায় অবস্থান করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামীকাল শনিবারই ঋদ্ধির ক্ষতিগ্রস্ত দাঁতে অস্ত্রোপচার করতে হবে।

আহত ঋদ্ধির পরিবার জানিয়েছে, আকস্মিক এই ঘটনায় তারা এখনো মানসিকভাবে বিপর্যস্ত। তবে এ বিষয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

উল্লেখ্য, মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি এ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে ভূষিত হন। ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘গণ্ডি’ (২০২০) সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার

রাণীশংকৈলে অভিমানে শিশুর আত্মহত্যা

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মেসি ও সুয়ারেজের গোল

কুয়েতের তেল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান

সন্ধ্যার মধ্যে ১৬ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১৫

আজ ইস্টার সানডে

আজ থেকে অফিস ও ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি শুরু

১০

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

১১

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

১২

আজ ০৫ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১৩

নামাজের সময়সূচি – ০৫ এপ্রিল ২০২৬

১৪

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

১৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭

১৭

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

১৮

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব পাত্তাই দেয়নি ইরান

১৯

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে তেহরান

২০