পরীক্ষামূলক
LIVE TV

পীরগঞ্জে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ লিটার পেট্রোল জারিকেনে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাত ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নের আরএন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সরকারি কমিশনার (ভূমি) পীরগঞ্জ জনাব এন এম ইশফাকুল কবীর-এর নেতৃত্বে পীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মোঃ রেজওয়ানুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভোমরাদহ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আরএন ফিলিং স্টেশন থেকে জারিকেনে ১০০ লিটার পেট্রোল নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন