RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৪:২২ অপরাহ্ন

ইসরায়েলের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলি বাহিনীর ‘হা’এলা স্যাটেলাইট’ যোগাযোগ কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রটি ছিল জায়নবাদী শাসনের যুদ্ধবিমানগুলোর সঙ্গে বিমানঘাঁটিগুলোর যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি বিশেষ অভিযানে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

এই স্থাপনাটি ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর স্যাটেলাইট নিয়ন্ত্রণ নেটওয়ার্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতো।

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।

এই অভিযানে ইরানের সামরিক ও বেসামরিক উভয় স্থানে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে প্রচুর হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রতিক্রিয়ায়, ইরানি সশস্ত্র বাহিনীও পাল্টা অভিযান শুরু করেছে। তারা অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি অবস্থান এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে মোতায়েন থাকা মার্কিনঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে রাষ্ট্রপতির ভাষণ ওয়াক আউট করলো বিরোধী দল

বিএনপির স্থায়ী কমিটি থেকে এক সদস্যের পদত্যাগ

মাদকসহ নারী কারবারি আটক

সৌদির গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে হামলা

এবারের অস্কারে মনোনয়ন পেলেন যারা

চাটমোহরে ভ্যান ছিনতাই করতে গিয়ে চাচাতো ভাইকে হত্যা, আটক ৩

আবারও দুঃসংবাদ পেলেন নেইমার জুনিয়র

এইচএসসি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে ৮ মুসলিম দেশ

১০

বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

১১

অপেক্ষা বাড়ল মেসির ৯০০তম গোলের

১২

চলমান যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান

১৩

ঈদে নতুনরূপে আসছেন মিশা সওদাগর

১৪

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

১৫

মধ্যপ্রাচ্যে ইরানের ৪০তম ধাপের হামলা

১৬

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

১৭

ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ

১৮

নীলফামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান ৯ চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার-১

১৯

প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

২০