পরীক্ষামূলক
LIVE TV

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। যারমধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইরানের মধ্যাঞ্চলে আঘাত হানতে দেখা গেছে।

এরআগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের সতর্কবার্তায় বলেছিল, ইরান ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।

এ ধরনের মিসাইলে একাধিক বোমা থাকে। যখন মিসাইল নিচের দিকে নেমে আসতে থাকে তখন এগুলো ২০টি ছোট অংশে ভাগ হয়ে যায়। যেগুলোর একেকটিতে আড়াই কেজি বিস্ফোরক থাকে। এগুলো ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়াতে পারে।

এদিকে, ইরানের ছোড়া সর্বশেষ মিসাইল হামলায় মধ্য ইসরায়েলের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে বাংলাদে সময় শুক্রবার রাত পৌনে ৪টার দিকে এ তথ্য জানায় ইসরায়েলি ইমার্জেন্সি সার্ভিস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন