RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহিত

গাজীপুর মহানগরী, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের ছাওনিযুক্ত আধাপাকা ওই মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। এসব দোকানে গ্যাসের চুলা, গ্যাসের চুলার খুচরা মালামাল এবং গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হতো। বিকাল সাড়ে ৩টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

মার্কেটের আগুন লাগার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখি সমস্ত গাড়ি জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়কের মাধ্যমে ঢাকার দিকে চলে যায়।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে, বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০