RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ভূমি ও কৃষিজমির অপব্যবহারের সর্বোচ্চ শাস্তি ৩ বছরের জেল

গ্রাফিক্সঃ আরসিটিভি

ভূমি ও কৃষিজমি অপব্যবহারের সর্বোচ্চ শাস্তি তিন বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। গত ১৯ জানুয়ারি রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেছেন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট জারি করা হয়েছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় এ অধ্যাদেশ প্রযোজ্য হবে না।

অধ্যাদেশে বলা হয়, অনুমোদন ছাড়া কোনো ভূমির জোন পরিবর্তন করলে সর্বোচ্চ ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড পেতে হবে। অনুমোদন ছাড়া কৃষিভূমি অকৃষি কাজে ব্যবহার করলে সর্বোচ্চ এক বছর বিনাশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ড দেওয়া যাবে। এছাড়া কৃষিভূমি, জলাধার বা জলাভূমিতে বাণিজ্যিক, আবাসন, রিসোর্ট, শিল্পপ্রতিষ্ঠান, কারখানা বা অনুরূপ স্থাপনা কিংবা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর বিনাশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ চার লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

ইটভাটায় বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য কৃষিভূমির উপরিভাগের মাটি (টপ সয়েল), পাহাড় ও টিলা অথবা জলাধারের পাড়ের মাটি ক্রয়, বিক্রয়, অপসারণ, পরিবহন বা ব্যবহার করলে সর্বোচ্চ দুই বছর বিনাশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।

বিশেষ কৃষি অঞ্চলের ভূমির ক্ষতিসাধন, ভূমিরূপ পরিবর্তন বা কৃষি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করলে সর্বোচ্চ তিন বছর বিনাশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের পাশাপাশি অতিরিক্ত ক্ষতিপূরণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া যাবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

জলাধার, জলাভূমি, পাহাড় ও টিলা এবং বন ও বনভূমির ক্ষতিসাধন ও ভূমিরূপ পরিবর্তনের অপরাধগুলোকে অ-আমলযোগ্য, জামিনযোগ্য ও অ-আপসযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের অপরাধের ক্ষেত্রে প্রচলিত আইনের একই প্রকৃতির অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের বিধান অনুসরণ করা হবে। পাশাপাশি অতিরিক্তভাবে ক্ষতিপূরণ আদায়, ভূমির প্রকৃতি পুনঃস্থাপন, অবৈধভাবে ভরাট করা মাটি ও স্থাপনা অপসারণ এবং বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার সুযোগ রাখা হয়েছে অধ্যাদেশে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেতে গিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার বাবা ও ছেলে

নাটোরে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় অর্থ আত্মসাৎকারী ২ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার

মেয়ের বাবা হলো শাকিব খান, নিশ্চিত করলো বুবলী

বালুর সঙ্গে রং মিশিয়ে কীটনাশক তৈরীর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরে বেগুনক্ষেতে গাঁজার চাষ, ৩টি গাছসহ আটক এক

লালমনিরহাটে ৫ বছরের শিশু ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ কোটি টাকা ক্ষতি

১০

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাই

১১

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কড়া নজরদারি

১২

পঞ্চগড় সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, চলছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

১৩

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

১৪

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে, গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

১৫

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৬

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১৭

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

লালমনিরহাটে কৃত্রিম হাত-পা সংযোজন ও হৃদরোগীদের সহায়তায় কর্মশালা, তালিকাভুক্ত কয়েকশ রোগী

১৯

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা,সেতুর যন্ত্রণায় ভুগছে ৩ ইউনিয়নের বাসিন্দা।

২০