RCTV Logo ডেস্ক রিপোর্ট
২ ফেব্রুয়ারী ২০২৫, ১:৫৯ অপরাহ্ন

একই দিনে ব্রাজিলের হার ও আর্জেন্টিনার ম্যাচ ড্র

ছবি: সংগৃহিত

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হতাশ করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল, অন্যদিকে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা।

রোববার (২ ফেব্রুয়ারি) কলম্বিয়ার বিপক্ষে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেছে ব্রাজিল। ম্যাচটি ড্র হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতো আর্জেন্টিনা, তবে তারা ইকুয়েডরকে হারাতে না পারায় সুযোগটি কাজে লাগাতে পারেনি।

গ্রুপ পর্বে আগেই ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে তাদের সামনে সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা ড্র করায় ব্রাজিলের সামনে সুযোগ ছিল কলম্বিয়াকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকার। কিন্তু ৫৯ শতাংশ বল দখলে রেখে ও ১২টি শটের ৭টি লক্ষ্যে নিয়েও গোল পায়নি তারা। অন্যদিকে, কলম্বিয়া ১০ শটের মধ্যে ২টি লক্ষ্যে রেখে একটিতে সফল হয়, নেইসার ডেভিডের ৪৭তম মিনিটের গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

গ্রুপের আরেক ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ইকুয়েডরের বিপক্ষে গোল আদায়ে ব্যর্থ হয় আর্জেন্টিনা। অথচ আসর শুরু করেছিল ব্রাজিলকে ৬-০ গোলে বিধ্বস্ত করে। এদিন ৬৯ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় তারা, যার মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। কিন্তু প্রতিপক্ষের জালভেদ করতে পারেনি তারা।

গ্রুপ পর্ব শেষে ‘বি’ গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া, ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা এবং ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল ফাইনাল পর্বে জায়গা করে নিয়েছে। ইকুয়েডর (৪ পয়েন্ট) ও বলিভিয়া (০ পয়েন্ট) বাদ পড়েছে।

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল ফাইনাল স্টেজে খেলবে। ‘এ’ গ্রুপ থেকে উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে। ফাইনাল স্টেজে ৬ দল একে অপরের মুখোমুখি হবে, যেখানে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন।

টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, আর আর্জেন্টিনার শিরোপা সংখ্যা ৫।
ফাইনাল স্টেজে ব্রাজিলের প্রথম ম্যাচ উরুগুয়ের বিপক্ষে ৪ ফেব্রুয়ারি, আর একই দিনে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০