RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

ছবিঃ সংগৃহীত

প্রবাসীদের কাজের সুযোগ কমিয়ে দিয়ে মার্কেটিং এবং সেলস খাতে নিজ নাগরিকদের কাজের ক্ষেত্র তৈরির ব্যবস্থা করছে সৌদি আরব।

দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, এ দুই খাতের যেসব প্রতিষ্ঠান আছে- যাদের কর্মী সংখ্যা তিন বা তারও বেশি, তাদের লোকবলের ৬০ শতাংশ সৌদির নাগরিক হতে হবে। এসব কর্মীর মাসিক বেতন হবে ৫ হাজার ৫০০ রিয়াল।

মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি খাতের মার্কেটিং প্রতিষ্ঠানের কর্মী হতে হবে ৬০ শতাংশ। যার মধ্যে রয়েছে মার্কেটিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভারটাইজিং ডিজাইনার, পাবলিক রিলেশন্স পদ। সরকারি ঘোষণার তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

অপরদিকে সেলস খাতে যেসব প্রতিষ্ঠানে তিন বা তারও বেশি কর্মী রয়েছে সেখানেও ৬০ শতাংশ স্থানীয় কর্মী রাখতে হবে। এই খাতে রয়েছে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি এবং যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেল স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট। এ খাতেও ৬০ শতাংশ কর্মী নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকরের মাধ্যমে শ্রমবাজার আরও আকর্ষনীয় হবে, মানসম্পন্ন কাজের সুযোগ তৈরি হবে এবং যোগ্য সৌদির নাগরিকদের চাকরির স্থিতিশীলতা প্রমোট হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১১

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১২

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৩

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৪

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৫

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৬

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৭

দাম কমলো জেট ফুয়েলের

১৮

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৯

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

২০