RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

রংপুর বিভাগে ৭২ ইটভাটায় অভিযান, সাড়ে ৬ কোটি টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত

পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাসের ১১ জানুয়ারি পর্যন্ত ৪২ দিনে রংপুর বিভাগে ৭২টি ইটভাটায় অভিযান চালিয়েছে সরকারি এই সংস্থাটি। এতে আদায় করেছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা জরিমানা। একই সময়ে ২১টি অবৈধ ও ক্ষতিকর ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং চিমনি ভেঙে ফেলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি জরিমানা ও ব্যবস্থা নেওয়া হয়েছে কুড়িগ্রাম জেলায়। সেখানে ২৬টি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দিনাজপুরে ১৪টি, রংপুরে ৫টি, পঞ্চগড়ে ৬টি, নীলফামারীতে ৭টি, গাইবান্ধায় ৫টি এবং ঠাকুরগাঁ জেলায় ২টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, এসব ইটভাটার অধিকাংশই বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল অথবা পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে আসছিল। অনেক ইটভাটায় আধুনিক প্রযুক্তির পরিবর্তে পুরনো ও নিষিদ্ধ চুল্লি ব্যবহার করা হচ্ছে, যা আশপাশের পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। কোথাও কোথাও কৃষি জমি নষ্ট করে ভাটা স্থাপন, আবার কোথাও বসতবাড়ির খুব কাছেই ইটভাটা চালু রাখার প্রমাণ পাওয়া গেছে। এসব গুরুতর অনিয়মের কারণে জরিমানার পাশাপাশি ২১টি ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং পরিবেশের ক্ষতি রোধে সেসব ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক নুর আলম বলেন, বিভাগজুড়ে বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও নীলফামারী জেলার বিভিন্ন ইটভাটায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ২১টি অবৈধ ও ক্ষতিকর ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং চিমনি ভেঙে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আগামী দিনে এ ধরনেরঅভিযান আরও জোরদার করা হবে। অবৈধ ইটভাটা বন্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৭ কোটি টাকার রক ফসফেট আমদানি করবে সরকার

পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহিলা পরিষদের আলোচনা সভা

নিউজিল্যান্ডকে হারিয়ে দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের

মুখোমুখি হচ্ছে চেন্নাই-মুম্বাই, ফিরছেন ধোনি-রোহিত?

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেল ইরান

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

গ্রামে সেচ নিশ্চিত করতে ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে : জ্বালানী মন্ত্রী

১০

ভুরুঙ্গামারীতে জ্বালানি বিক্রয়ে অনিয়মের অভিযোগ 

১১

কুড়িগ্রামের চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ

১২

ফিজের পর রানার আঘাত, ৫৪ রানে নেই নিউজিল্যান্ডের ২ উইকেট

১৩

আবারও অচল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র: সংকটে উত্তরের ৮ জেলা

১৪

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

১৫

আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী আটক

১৭

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে : শিক্ষামন্ত্রী

১৮

যুদ্ধাবস্থায় পদত্যাগ করলেন মার্কিন নৌবাহিনীর প্রধান

১৯

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নতুন সময়সীমা

২০