RCTV Logo স্পোর্টস ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে খুলনা টাইগার্স

ছবি: সংগৃহিত

প্লে-অফ নিশ্চিতের লক্ষ্যে লিগ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামবে খুলনা টাইগার্স। মিরাজের দলের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। এ ম্যাচ জিততে না পারলে আসর থেকে ছিটকে যাবে খুলনা। আর তাতে সেরা চারে থেকে পরের রাউন্ডে যাবে দুর্বার রাজশাহী।

আজ শনিবারই নিশ্চিত হবে প্লে-অফের চার দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খুলনা টাইগার্স বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

আগেই প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। বাকি আছে একটি স্পট। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা। ১২ পয়েন্ট নিয়ে চারে আছে দুর্বার রাজশাহী।

তবে, লিগ পর্বের ১২টি ম্যাচই শেষ তাসকিনদের। ঢাকার বিপক্ষে জয় পেলে মিরাজদের পয়েন্টও হবে ১২। তবে নেট রানরেট ভালো থাকায়, রাজশাহীকে টপকে প্লে-অফের টিকিট নিশ্চিতের সম্ভাবনা বেশি খুলনার।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম শেখের দিকে নজর থাকবে এদিনও। পাশাপাশি জ্বলে উঠতে চাইবেন মিরাজ, আফিফ, হাসান, নাসুমরাও।

এদিকে, আগেই আসর থেকে ছিটকে গেলেও জয় দিয়ে শেষটা রাঙানোর লক্ষ্য ঢাকার। আসরের সর্বোচ্চ রানের তালিকায় নাঈম শেখকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে চাইবেন তানজিদ তামিম। ক্যাপিটালস সমর্থকদের ভালো কিছু উপহার দিতে চান লিটন-মোস্তাফিজও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০