RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন

বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে দুটি একাডেমিক ভবনের নামকরণ

ছবিঃ আরসিটিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আধিপত্যবাদবিরোধী দুই শহীদ শরীফ ওসমান হাদি ও আবরার ফাহাদকে স্মরণে রাখতে তাদের নামে দুটি একাডেমিক ভবনের নামকরণ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর নাম পরিবর্তন করে শহীদ শরীফ ওসমান হাদি ভবন এবং একাডেমিক ভবন-২ এর নাম শহীদ আবরার ফাহাদ একাডেমিক ভবন ঘোষণা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ভবনে ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।

এ সময় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয়। এখান থেকেই ন্যায়, প্রতিবাদ ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে পড়ে। ভবনের নামকরণের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি।

জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নেজাজ আহমেদ বলেন, এই নাম পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো- আমরা যখন এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব, বিশ কিংবা ত্রিশ বছর পর যখন পরবর্তী প্রজন্ম এখানে পড়তে আসবে, যারা বিপ্লবকে সরাসরি দেখেনি, তারা এই ভবনগুলোর নাম দেখে জানতে পারবে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কীভাবে জীবন দিতে হয়েছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, শহীদ আবরার ফাহাদ ও শহীদ শরীফ ওসমান হাদি এই দুইজনই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের প্রতি তাদের ভালোবাসা ও সংগ্রামের চেতনা আজ সমগ্র জাতির কাছে পৌঁছে গেছে। তারা যুগ যুগ ধরে বেঁচে থাকবেন, আর সেই স্মৃতি ও চেতনাকে ধরে রাখতেই আমাদের আজকের এই কর্মসূচি।

প্রসঙ্গত, আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়। অপরদিকে, চলতি বছরের ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেতে গিয়ে হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার বাবা ও ছেলে

নাটোরে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধায় অর্থ আত্মসাৎকারী ২ ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেফতার

মেয়ের বাবা হলো শাকিব খান, নিশ্চিত করলো বুবলী

বালুর সঙ্গে রং মিশিয়ে কীটনাশক তৈরীর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোরে বেগুনক্ষেতে গাঁজার চাষ, ৩টি গাছসহ আটক এক

লালমনিরহাটে ৫ বছরের শিশু ধর্ষণ, র‍্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৫ কোটি টাকা ক্ষতি

১০

মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাই

১১

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কড়া নজরদারি

১২

পঞ্চগড় সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, চলছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

১৩

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

১৪

বিশ্ব পরিবেশ দিবসে কার্যকরী পদক্ষেপ গ্রহণে, গাইবান্ধায় মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

১৫

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১৬

মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকাসহ স্বর্ণালংকার

১৭

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

লালমনিরহাটে কৃত্রিম হাত-পা সংযোজন ও হৃদরোগীদের সহায়তায় কর্মশালা, তালিকাভুক্ত কয়েকশ রোগী

১৯

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা,সেতুর যন্ত্রণায় ভুগছে ৩ ইউনিয়নের বাসিন্দা।

২০