RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

ছবিঃ সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারি আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ডিজিটাল লটারি শেষ হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফল জানতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে ফল ডাউনলোড করা যাবে। পাশাপাশি মাউশির ফেসবুক পেজে লটারির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে, চিঠিতে বলা হয়, ফলাফল ডাউনলোড করার পর প্রতিষ্ঠানপ্রধানরা তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ই-মেইলে পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন। এরপর ভর্তি কমিটি সভা করে নিয়ম মেনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

এবার ডিজিটাল লটারি ফলাফল জানতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই। তারা ঘরে বসে অনলাইনে দ্রুত ফলাফল জানতে পারবেন।

গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর ১১ ডিসেম্বর লটারি হবে। লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবে। মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এবার সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা ৩ হাজার ৩৬০টি। গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন। তারা পছন্দক্রম দিয়েছিল ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি। অন্যদিকে, বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছিল ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছিল ১ লাখ ৮০ হাজার ৮৬২টি। এরপর আর আবেদন জমা পড়ার নতুন তথ্য জানায়নি মাউশি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

দেশের বাজারে বাড়ল সোনার দাম

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বার্সেলোনা

১০

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

১১

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১২

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

১৩

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

১৪

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

১৫

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

১৬

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৭

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

১৮

আজ ২১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২১ জুলাই ২০২৬

২০