দ্বি-রাষ্ট্র সমাধান, নেতানিয়াহুর সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শিগগিরই বৈঠক করবেন বলে জানিয়েছেন। বৈঠকের মূল এজেন্ডা হবে ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, “আমি চাই, ফিলিস্তিনিরা এমন একটি অঞ্চলে বাস করুক যেখানে তারা কোনো সহিংসতা, বিপ্লব বা বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে থাকতে পারে।”
তিনি আরও বলেন, “গাজা উপত্যকাটি বছরের পর বছর ধরে নরক হয়ে আছে। এটি এক সময় সভ্যতার কেন্দ্র ছিল, কিন্তু সহিংসতা সবসময়ই এর সঙ্গে জড়িত।”
ফিলিস্তিনিদের পুনর্বাসন প্রস্তাব
ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, ফিলিস্তিনিদের গাজা খালি করে মিশর ও জর্ডানে পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, মিশর এবং জর্ডান তার এই প্রস্তাব মেনে নেবে।
দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি অদূর ভবিষ্যতে নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা করবেন।
নেতানিয়াহুর সফরের সম্ভাব্য সময়সূচি
টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী রোববার (২ ফেব্রুয়ারি) দেশে ফিরে আসার আগে ওয়াশিংটনে সফর করার পরিকল্পনা করছেন।
মন্তব্য করুন