RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৫, ৩:১০ অপরাহ্ন

গাজা খালি করতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, মিশর ও আরব লীগের কঠোর বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মিশর ও আরব লীগ।

সোমবার (২৭ জানুয়ারি) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প সম্প্রতি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘আপনারা সম্ভবত ১৫ লাখ মানুষের কথা বলছেন এবং আমরা পুরো এলাকাটি খালি করে ফেলব।’

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফিলিস্তিনি জনগণের নিজ ভূমিতে থাকার অধিকারের প্রতি অবিচল সমর্থন প্রদান করছে এবং কোনোভাবেই ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত মেনে নেবে না। জমি দখল, সংযুক্তকরণ বা স্থানান্তরের মাধ্যমে ফিলিস্তিনিদের উৎখাতের প্রচেষ্টা প্রতিরোধ করা হবে।

ট্রাম্প বলেছেন, ১৫ মাসের যুদ্ধের ফলে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তিনি চান মিশর ও জর্ডান গাজার বাসিন্দাদের স্থানান্তর করুক, যা অস্থায়ী বা দীর্ঘমেয়াদী হতে পারে।

এ বিষয়ে আরব লীগ বলেছে, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক স্থানান্তর ও উৎখাত জাতিগত নিধনের শামিল। সংস্থা আরও বলেছে, অতীতে এমন প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে এবং এবারও ব্যর্থ হবে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এটিকে ‘লাল রেখা’ হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন, ফিলিস্তিনিদের স্থানান্তরিত করার প্রচেষ্টা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। তিনি জোর দিয়ে বলেছেন, এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যকে ধ্বংস করবে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে এবং বলেছে, ফিলিস্তিনিদের ভূমি থেকে উৎখাত করা হলে এই সমাধান কখনোই সম্ভব হবে না।

এদিকে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ‘আমরা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। জর্ডান জর্ডানের মানুষদের জন্য, আর ফিলিস্তিন ফিলিস্তিনিদের জন্য।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৩

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৪

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৮

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

২০