RCTV Logo স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ৩:০০ অপরাহ্ন

সাকিবকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন তাইজুল

ছবিঃ সংগৃহীত

মিরপুরে আরও একবার জাদু দেখালেন তাইজুল ইসলাম। ৪ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিলেন আয়ারল্যান্ডকে। তবে এই বোলিং তাকে এনে দিয়েছে এক রেকর্ড, সাকিবের রেকর্ড কেড়ে নিয়েছেন তিনি।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে একটি উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল। আজ মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ২ উইকেট তুলে নেন। বিরতি শেষে আরও একটি উইকেট শিকার করেন। আর তাতেই রেকর্ডটা গড়া হয়ে যায় তার।

বাংলাদেশের হয়ে এখন ইতিহাসের সর্বোচ্চ উইকেট তাইজুল ইসলামের। তার সঙ্গী হিসেবে আছেন সাকিব আল হাসান। দুজনেরই উইকেট সংখ্যা এখন ২৪৬।

তবে তাইজুল একটা জায়গায় সাকিবকে ছাড়িয়ে গেছেন। সেটা হচ্ছে ম্যাচ সংখ্যায়। সাকিব ২৪৬ উইকেট পেয়েছেন ৭১ ম্যাচে। তাইজুল মাত্র ৫৭ টেস্টেই ভাগ বসিয়েছেন তার রেকর্ডে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুল ইসলামের উইকেটসংখ্যা ছিল ২৩৭টি। প্রথম টেস্টে ৫ আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তার উইকেটসংখ্যা দাঁড়ায় ২৪৬। তিনি সাকিবকে ছুঁয়ে ফেলেন তাতে।

৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০