RCTV Logo আরসিটিভি ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১:৪৮ অপরাহ্ন

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থীর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ভূমিকম্পে ভবন ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলামের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পে তার মৃত্যু হয়।

জানা গেছে, বংশালের কসাইটুলীতে পরিবারের সঙ্গে বসবাসরত রাফিউল মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিলেন। সেই সময় পাশের একটি ভবনের ইট মাথায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মেডিকেল কলেজের একটি সূত্র জানিয়েছে, রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী (সেশন ২০২৩–২৪)।

সূত্র জানায়, রাফিউল তার মায়ের সঙ্গে বাজারে যাচ্ছিলেন। ভূমিকম্পে ভবন ধসে তার মাথায় ইট পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। তার মা গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে আশপাশের ভবন কাঁপতে থাকে। কসাইটুলি এলাকার একটি পুরোনো ভবনের অংশ ভেঙে নিচে পড়লে রাফিউলসহ তিনজন মারা যান। অন্য দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। কেন্দ্রস্থল ছিল নরসিংদী। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার করতে করতে ভবন থেকে বের হয়ে রাস্তায় আশ্রয় নেন।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালমর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১২

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৩

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৪

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৫

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৮

দাম কমলো জেট ফুয়েলের

১৯

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

২০