RCTV Logo ডেস্ক রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা : ঘাতক যুবকের বাড়ি গাইবান্ধায়

ছবিঃ সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় হামলা চালিয়ে হত্যা করা হয়েছে তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমানকে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রীও।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই লিমন মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, আটক লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া এলাকার ভবানীপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দারা জানান, তিনি শহীদ জিয়া সাইবার ফোর্সের গাইবান্ধা জেলা কমিটির সদস্য। তার বাবা এইচএম সোলায়মান শহিদ ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। লিমন আগে সেনাবাহিনীতে সিপাহী পদে চাকরি করতেন। প্রায় চার বছর চাকরির পর ২০১৮ সালে তিনি চাকরিচ্যুত হন। পরে এলাকায় ব্যবসা শুরু করেন। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলেন, বৃহস্পতিবার দুপুরে লিমন হঠাৎ বিচারকের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। এতে বিচারকের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে ছেলে তাওসিফের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেন এই হামলা, কী কারণে লিমন বিচারকের বাসায় ঢুকেছিলেন—তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১০

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১১

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১২

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৩

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৪

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৫

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৬

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৭

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৯

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

২০